MARDI himal trek first trek beginners trek mardi himal trek experiennce

ঠিক একমাস আগে, একটা ছেলে অন-ক্যামেরা বলেছিল, ” আজ থেকে, তোমার ভাত – কাপড় ও পাহাড়ের দায়িত্ব নিলাম । “
দুটো ধেড়ে প্রাণী, যারা এখনও নিজেদের স্নানের পরে গামছার দায়িত্ব বহনে অক্ষম, তারা আবার কিভাবে একে অপরের দায়িত্ব নেবে? লোকসমাজে এই ভাবনায় সমীচিন ।
30শে ডিসেম্বর,2023 ভোর 4:28 – আমরা, ধন্যি ছেলে জ্যোতিষ্ক সহ আরো আট জন হাই ক্যাম্প থেকে মারদি হিমেল ভিউ পয়েন্ট এর দিকে এর দিকে যাত্রা শুরু করি। ভিউ পয়েন্ট পৌঁছে যাই সাড়ে ছয় টা নাগাদ , একটু হাঁপিয়ে গেছিলাম , ভাবছি মারদি হিমাল বেস ক্যাম্প এ যাবো না? আর এ জন্মে এই সুযোগ পাবো না। মাঝপথে না পারি, অনেকটা যেতেও হবে, ফিরেও আসতে হবে ? এতো কিছু ভাবনার মধ্যে শেষমেষ ওই ধেড়ে ছেলেটা অর্থাৎ আমার বর প্রজিত এর ওপর বিশ্বাস নিয়ে রওনা হলাম – পাহাড়ের দায়িত্ব নিয়েছিল কিনা !
জীবনের প্রথম বেস ক্যাম্প এ পৌঁছলাম আমরা , ৩০ ডিসেম্বর ২০২৩ সকাল ৯ টা ৫৩ । আমাদের হানিমুন তথা তৃতীয় ট্রেকের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল সেটা। কিন্তু দুঃখের বিষয়, কিছু ঘণ্টার মধ্যেই সেই মুহূর্ত দখল করে বসলো অন্য এক দৃশ্য …

Scroll to Top